Wednesday, 10 October 2018

যমালয়ে অঘটন, গুয়াহাটি, 09/10/2018



এতদিন যমালয়ে সব জমজমাটই ছিল | কিন্তু অঘটনটা ঘটেই গেল | যমরাজ আত্মহত্যা করলেন | চিত্রগুপ্তর মতে, বেশ কিছুদিন ধরে তিনি ভিতরে ভিতরে ডিপ্রেশনে ভুগছিলেন | আবোলতাবোল বকতেন সারাক্ষণ | তাঁর সিস্টেম নাকি বিগড়ে গেছে |
সুইসাইট নোটে তিনি শুধু লিখে গেছেন, 'যাদের সময়ের কোটা ফিলাপ হয়ে গেছে, তারা দিব্বি বোনাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে | আর যাদের টপকানোর কথাই ছিল না, তারা বেকার বেকার ভিড় করছে যমালয়ে| এভাবে চলবে না, চলতে পারে না | আমি ধর্ম হয়ে এসব নামতে বাধ্য নই | আই কুইট |

No comments:

Post a Comment